মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুক্তিযুদ্ধের চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব এবং শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. মতিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক মো. মোহাইমিনুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য উপলব্ধি করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
মতামত