নবাবগঞ্জ

আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে-ডাঃ জাহিদ

প্রিন্ট
আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে-ডাঃ জাহিদ

প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, রাত ১১:৫৯



সমাজকল্যান মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, পর্যায়ক্রমে সাড়ে ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কোন অবস্থাতেই ভুল বুঝাবুঝির কারন নেই। ফ্যামিলি কার্ডের জন্য কোন টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকার ভোগীর বাড়িতে পৌছিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের বয়স মাত্র ২২ দিন। এই ২২ দিনে সরকার আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আপনারাও সরকার তথা তারেক রহমানের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। 

মন্ত্রী বলেন, উত্তরাধিকার থেকেই বিএনপি সবসময় যা বলে তাই করে। মাত্র ২২ দিনের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান স্যার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন। পালিয়ে যান নাই, আত্মসমর্পন করেন নাই। বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান। 

তিনি আরো বলেন, আজকে ১৪টি এলাকায় ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত এলাকায় ফ্যামিলি কার্ড দেয়া হবে। কাজ করতে হবে, আড়াই হাজার টাকায় কিছু হবে না, একটু সহযোগিতা হবে। মেম্বার, চেয়ারম্যান, বিএনপি নেতাকে ধরতে হয় নাই। টাকা সোজাসুজি আপনার ঘরে চলে গেছে। টাকা তোলার সময়ও আড়াই হাজারই পাবেন, সেই খরচাও সরকার বহন করবে। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান, আদিবাসী, ওরাউ সকলেই আমরা পেয়েছি। ধর্মের কোন বিভেদ নাই, রাজনৈতিক কোন বিভেদ নাই। সবাই কার্ড পাবেন। আপনাদের সকলের বাড়িতে কর্মকর্তারা কার্ড পৌছে দিবেন। নাগরিক হিসেবে সবাই কার্ড পাবেন। তবে উচ্চ শ্রেনীর মানুষ সুবিধা পাবেন না।