দিনাজপুর

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা, সা. সম্পাদক সালাম

প্রিন্ট
দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা, সা. সম্পাদক সালাম

প্রকাশিত : ১ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৭ আপডেট : ১ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৯



দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TCA)-এর দ্বিবার্ষিক ১ মার্চ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল এবং সহ-সভাপতি পদে মামুনুর রশিদ নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান পাপ্পু। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম সাব্বির।

এছাড়া প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রুবেল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরমান হোসেন, মনজিত আলম শিমুল ও আরিফ হোসেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, দিনাজপুরে টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কল্যাণে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচন শেষে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন