দিনাজপুরের নবাবগঞ্জের দলারদরগা বাজার থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা বাক ও শ্রবন প্রতিবন্ধী মেয়ের অভিভাবকদের সন্ধান চায় পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রয়ারী) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নবাবগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, মেয়েটি কথাবার্তা বলতে পারে না। নিরাপত্তার স্বার্থে তাকে বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে অজ্ঞাতনামা বাক ও শ্রবন প্রতিবন্ধী মেয়েটির আত্মীয়স্বজনের কোন সন্ধান পাওয়া গেলে নবাবগঞ্জ থানার ডিউটি অফিসারের 01320136656
নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
মতামত