চিরিরবন্দর

দিনাজপুরে র‍্যাব-১৩’র অভিযানে চিরিরবন্দরে ৯,৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
দিনাজপুরে র‍্যাব-১৩’র অভিযানে চিরিরবন্দরে ৯,৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৩০


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় র‍্যাব-১৩’র অভিযানে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর থানাধীন নশরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রানীরবন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় রৌমারী পরিবহন কাউন্টারের সামনে সৈয়দপুর থেকে দশমাইলগামী পাকা সড়কে একটি গোল্ডেন লাইন বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে দুই আসামির ব্যবহৃত কালো রঙের ব্যাগ থেকে বিশেষ কায়দায় রাখা ৯,৮৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাহামুদুল হাসান (৩০), পিতা বালা মাতুব্বর, সাং জানগুদী, ডাকঘর নগরকান্দা এবং মো. রাজু প্রামাণিক (৪২), পিতা মৃত আলম প্রামাণিক, সাং বিল গোবিন্দপুর, ডাকঘর কাঠিয়া কালিবাড়ি। উভয়ের থানা নগরকান্দা, জেলা ফরিদপুর।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।