বোচাগঞ্জ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বোচাগঞ্জে এনসিপি নেতা ইসমাইলের গণসংযোগ

প্রিন্ট
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বোচাগঞ্জে এনসিপি নেতা ইসমাইলের গণসংযোগ

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:০৭


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ করেছেন দিনাজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন।

সোমবার (০৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। 

এ সময় তিনি ভোটারদের কাছে গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ও আধিপত্যবাদমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন।

গণসংযোগকালে ইসমাইল হোসেন স্থানীয় জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সেগুলো সংশ্লিষ্ট পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন। তিনি আরও বলেন, জনগণের রায়ে দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।