উত্তরবঙ্গের বৃহত্তম কাহারোলের পশুর হাট। হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় ক্রেতা বিক্রেতাদের চরম দুর্ভোগে পড়তে হয়। আমি নির্বাচিত হলে কাহারোল হাট সম্প্রসারিত করে দীর্ঘদিনের যানজটের যে ভোগান্তি তা নিরসন করা হবে এবং এই হাটের ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের ভোগান্তি দূর করতে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
এছাড়াও কাহারোলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোন রাস্তা কাঁচা থাকবে না । কোন মা-বোন যেন কষ্টে না থাকে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ব্যবস্থা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত উন্নয়ন এবং কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের মেধার যেন মূল্যায়ন হয়, মেধার মাধ্যমে চাকুরী হবে, টাকার বিনিময়ে চাকরি হতে দেওয়া হবেনা। সাধারণ মানুষকে হয়রানি, অবিচার, সন্ত্রাসমূলক কাজ ও চাঁদাবাজির কোন স্থান দেওয়া হবে না। আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে আমার কাছে তার কোন জায়গা হবেনা এই নির্বাচনী বিশাল জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি।
রবিবার (৮ ফেব্রুয়ারি২০২৬) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল বাজার ধানহাটি মাঠ প্রাঙ্গনে নির্বাচনী বিশাল জনসভায় উপজেলা বিএনপি'র উদ্যোগে উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শামীম আলী, উপজেলা বিএনপি'র কার্যনির্বাহী সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী,জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও কাহারোল উপজেলা বিএনপি'র অন্যতম নেতা মেহেদী হাসান সুমন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, জেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক সমর্থক জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনাযর দায়িত্বে ছিলেন উপজেলা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শামীম আলী।
মতামত