আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকা বিরামপুরে আগামী ৭ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর নির্বাচনি পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে হাকিমপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এদিকে আজ রাত সাড়ে আটটায় বিরামপুরে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আগমন স্থান পরিদর্শন করার কথা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ও দিনাজপুর-৬ বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন সহে অনেকে।
আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী বাদ মাগরিব হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বন্দরের চারমাথা মোড় থেকে মিছিল বাহির হয়ে একই স্থানে এসে শেষ হয়।
আগামী ৭ ফেব্রুয়ারী বিরামপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাগত ও জানানো হয়। সেই সাথে 'লাগারে লাগা ধান লাগা' শ্লোগানে মুখরিত ছিলো মিছিল।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলী য় নেতা-কর্মীারা।
সংক্ষিপ্ত বক্তব্য হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, আমাদের প্রিয় সংগঠন বিএনপির চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এর নির্বাচনি পথসভা বিরামপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এতে আমরা গর্বিত এবং আনন্দিত।
তিনি আরও বলেন, ইতিমধ্যে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন স্বাস্থ্য সেবা হসপিটালে পরিনত করেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ভোট দেওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহীন, মোঃ এরফান আলী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, ওসাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমানু রিপন, বিরামপুর যুবদলের নেতা, উপজেলা যুবদলের সদস্য সয়চিব এনামুল হক তাজ, যুগ্ন আহবায়ক আরমান আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহবায়ক কাওসার আলী, রাহুল হোসেন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-করার্মীরা।
মতামত