সারাদেশ

ভোটের মাঠে বাস শ্রমিক নেতারা

প্রিন্ট
ভোটের মাঠে বাস শ্রমিক নেতারা

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:২২


জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের (বাস শ্রমিক) নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা মোঃ মাসুদ রানা প্রধানের পক্ষে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। 

সোমবার দিনব্যাপী পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টী বাজার, চাঁনপাড়া বাজার, রাইগ্রাম, নাওডোবা, ফতেপুর, পানিয়াল গ্রাম ও ছাতিনালী বাজারে ভোটারদের নিকট রানা প্রধানের সালাম দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে একটি করে ভোট প্রার্থনা করেন।

জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মোঃ গোলাম মর্তুজা শিপলুর নেতৃত্বে সংগঠনের শ্রমিকরা মাঠে ময়দানে ধানের শীষের পক্ষে ভোটারদের সঙ্গে গণসংযোগ, লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করছেন। 

এসময় শ্রমিক নেতার সঙ্গে ছিলেন সংগঠনের সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ, রফিকুল ইসলাম, নাজমুল হক, সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রনি ও স্থানীয় যুবদল নেতা আতিকুর রহমান আতিক। এসময় শ্রমিক নেতা শিপলু ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সহায়তা করবেন। আগামী তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়নে কাজ করবেন তার সুফল আমরা সবাই ভোগ করতে পারব।