হাকিমপুর

অস্ত্র হাতে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

প্রিন্ট
অস্ত্র হাতে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:০৩


বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। স্বাধীনতার ঘোষণা দিয়ে চুপ থাকেন নাই। অস্ত্র হাতে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে গড়ে ওঠা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেন দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি উপজেলার নির্বাচনি পথসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারী) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে নির্বাচনি পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির ভাঃ সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে নির্বাচনি পথসভায় অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মানে মনে রাখতে হবে অগ্রগতি ও উন্নয়নের দল। পিছনে ফিরে তাকানোর দল বিএনপি নয়। বিএনপি মানে সামনে এগিয়ে যাওয়। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন, প্রতিশোধ নয়, হিংসা বিদ্বেষ ভূলে গিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, হাকিমপুর হিলি পোর্ট মিটিমিটি করে জ্বলে। সেখানে কাজের অগ্রগতি বাড়াতে হবে। স্বাস্থ্য সেবার এমন ভাবে মান উন্নয়ন করতে হবে যাতে করে উন্নত স্বাস্থ্য সেবা হাতের নাগালে সবায় পায়। রাস্তা ঘাট ও শিক্ষার উন্নয়ন করে এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 

আমাদের দলের চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান রংপুর জনসভায় তিনি বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের রায়ে যদি বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্ব পায়। তাহলে ১০ হাজার টাকার কৃষি ঋন সুদসহ মওকুফ করে দেওয়া। কৃষকদের জন্য কৃষি কার্ড ও মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তাই ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেওয়ার আহবান জানান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম, সাঃ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ। হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ভাঃ ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, প্যানেল চেয়ারম্যান নাজিমুল হোসাইন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, শ্রমিক দলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, যুগ্ম আহবায়ক মিন্নুর সজল, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন ,সদস্য সচিব সোহাগ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।