সারাদেশ

পাঁচবিবিতে ধানের শীষের নির্বাচনী মিছিল

প্রিন্ট
পাঁচবিবিতে ধানের শীষের নির্বাচনী মিছিল

প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ধানের শীষের বিশাল মিছিল হয়। 

বৃহস্পতিবার বিকালে গোহাটি থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান মিছিলে যোগ দেন। হাজার হাজার নারী-পুরুষ ভোটা ও কর্মী সমর্থকদের নিয়ে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। মিছিলটি শুরুর পূর্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী রানা। এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সংসদে যাওয়ার পথ সুগম করবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নাজমুল হক, সম্পাদক আঃ রাজ্জাক রাজু, ধরঞ্জীর সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ, মোঃপুরের সভাপতি আয়নুল হক, সম্পাদক মোঃ ফারুক হোসেন, আয়মারসুলপুরের সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, সম্পাদক সামছুল হুদা মেম্বার, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, মোঃ নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, রাজ খান, সাব্বির হোসেন, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সদস্য সচিব হুমায়ূন কবীর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিন সহ অনেকেই।