দিনাজপুরের কাহারোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধা মহিলা গুরুতর আহত হলে অবশেষে তিনি আশ্রয়দাতার বাড়িতে মারা যায়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া ও দশ মাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুল কবির যৌথ উদ্ধৃতি দিয়ে জানান, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের দশমাইল এলাকায় রাস্তা পারাপারে অজ্ঞাতনামা মহিলা (৫৫) দিনাজপুরগামী অজ্ঞাতনামা মোটরসাইকেল এর ধাক্কায় গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর উপজেলার গড়নরপুর গ্রামের পারুল বেগম ও স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পার্শ্ববতী আলতাফুর নেছা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে পারুল বেগমের বাড়িতে নিয়ে যায়।
পরদিন আনুমানিক বেলা ১১ টায় সেখানে সে মারা করে।পরে কাহারোল থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ বৃদ্ধা মহিলার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে দশ মাইল হাইওয়ে থানা পুলিশ কাহারোল থানায় একটি ইউডি মামলা করেন। অজ্ঞাতনামা বৃদ্ধা মহিলার লাশ পরিচয় নিশ্চিত করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। অজ্ঞাতনামা মহিলার পরিচয় না পাওয়া গেলে আনজুমান মফিজুল এর মাধ্যমে লাশের দাফন করা হবে বলে আমাদের প্রতিনিধি কে জানান থানা পুলিশ।
মতামত