কাহারোল

কাহারোল আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রিন্ট
কাহারোল আইন-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, রাত ১০:৫৪

দিনাজপুরে কাহারোল উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং  সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রোমেল বড়ুয়া।

 উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।