বীরগঞ্জ

বীরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

প্রিন্ট
বীরগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:৪৮


দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের  সভাপতিত্বে বক্তব্য বীরগঞ্জ বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,কোষাধ্যক্ষ দশরত রায় বাবুল,ফেরদৌস ওয়াহিদ সবুজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সাধারণ সম্পাদক মো: সিদ্দিক হোসেন, সহ-সভাপতি বিকাশ ঘোষ, রনজিৎ সরকার রাজ, সাংগঠনিক সম্পাদক কার্তিক ব্যানার্জী,পৌর প্রেসক্লাবে সভাপতি মো: মীর কাশেম লালু,সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, সদস্য হাসান জুয়েল,ফরাদ, আসাদ,মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাধারণ সম্পাদক মো: জলিল,জাহিদ হাসান,মোজ্জামেল হক,মো: আরিফ ইসলাম, গোকুল চন্দ্র রায়,  উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজেম সরকার রুবেল, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী,তানভীর আহমেদ প্রমুখ। 

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীর নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।