সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে চ্যানেল S-এর বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
চ্যানেল S-এর উদ্যোগে এবং কাহারোল উপজেলা প্রতিনিধি নয়ন রায়ের ব্যবস্থাপনায় জয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে এবং তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে একই দিনে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়। পরে কেক কেটে চ্যানেল S-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংবাদকর্মীরা। সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আগামীতে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চ্যানেল S।
মতামত