খানসামা

ধানের শীষের পক্ষে খানসামায় ছাত্রদলের মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল

প্রিন্ট
ধানের শীষের পক্ষে খানসামায় ছাত্রদলের মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল

প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪২ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, সকাল ৬:০৪


দেশ গড়বো মিলেমিশে, ভোট দিব ধানের শীষে এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে ধানের শীষের প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে বিজয়ী করার লক্ষ্যে খানসামা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়ন ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে কাচিনীয়া বাজারে ধানের শীষের পক্ষে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রসমাজ মাঠে সক্রিয় থাকবে।

এসময় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।