ঘোড়দৌড় খেলার মধ্যদিয়ে দিনাজপুর-৬ হাকিমপুর, বিরামপুর,নবাবগঞ্জ,ঘোড়াঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ জাতীয় নির্বাচনের প্রচার শুরু করেন।
প্রলিপ্রয়ামগপুর মৎসচাষী সমিতির আয়োজনে গতকাল বিকাল সাড়ে ৪ টায় টাটকপুর এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ। এসময় প্রলিপ্রয়ামগপুর মৎসচাষী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘোড়দৌড় প্রতিয়োগিতায় বিভিন্ন স্থান থেকে আশা ২০টি ঘোড়া অংশগ্রহন করেন। এছাড়াও খেলা দেখতে বিরামপুর সহ বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসেন।
স্থানীয়রা বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা খালাটি একটি আনন্দদায়ক খেলা। এই খেলাটি প্রতিবছর যেন হয় এবং ঘোড়দৌড় খেলাটি দেখতে পেড়ে খুশি সবাই।
খেলার শেষে খেলোয়ারদের পুরুষ্কার তুলে দেন দিনাজপুর-৬ আসনের জাতীয় নির্বাচলের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ।
মতামত