আসন্ন ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিতব্যর লক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ডিউটির খসড়া তালিকা অনলাইনে প্রকাশ হলে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে।
সোমবার (১৯ জানুয়ারী ২০২৫) কাহারোল নির্বাচন অফিসার আঁখি সরকার জানান, একটি প্রতারক চক্র কাহারোল নির্বাচন অফিসের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রলোভন দেখিয়ে এই প্রতারণার আশ্রয় নেয়। এসব প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সকলকে অনুরোধ জানান।
জানা যায় প্রতারক চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ফোন দিয়ে জানায়, আমি কাহারোল নির্বাচনে অফিস থেকে বলছি,কিছু সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার ডিউটি না করায় আপনার স্কুল থেকে একজনের নাম দিন। এর বিনিময়ে ০১৭৩৭৮০৭২৪৩ নাম্বারে ১হাজার টাকা বিকাশ করেন। বিষয়টি কাহারোল নির্বাচন অফিস অবগত হলে কাহারোল নির্বাচন অফিসের পক্ষ থেকে অফিস সহকারি মোঃ আব্দুর রশিদ কাহারোল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মতামত