সারাদেশ

পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ

প্রিন্ট
পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ

প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, রাত ১১:৫৪


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে সকল শ্রেণীপেশার মানুষকে উদ্বুদ্ধ করতে ও সঠিক নিয়মে ভোট প্রদানে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন  র‍্যালী ও লিফলেট বিতরণ করেন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি র‍্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে জাতীয় সংসদ-গণভোট নির্বাচন উপলক্ষে লিফলেট বিতরণ ও র‍্যালীটি হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম ও থানার এসআই মোঃ নুর-ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।