সারাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে যুবদলের দোয়া মাহফিল

প্রিন্ট
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে যুবদলের দোয়া মাহফিল

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:০১

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের উত্তর গোপালপুর আলহাজ্ব নজিমদ্দীন মন্ডল এতিমখানা মাদ্রাসার অধ্যরত্ব এতিম কোরআন শিক্ষার হাফেজ শিক্ষার্থী/শিক্ষক, এলাকার ধর্মপ্রাণ মুসলিম ও দলীয় নেতাকর্মীর উপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আসরের নামাজ শেষে এতিমখানা প্রাঙ্গনের দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কারী মোঃ এনামুল হক।

পাঁচবিবি উপজেলা যুবদলের আয়োজনে দেশনেত্রীর উদ্দেশ্যে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপি আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক উপজেলা যুবদলের সম্পাদক আবু সাঈদ মাষ্টার, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ নাজমুল হক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সম্পাদক মামুন ঠ

সরকার রাশেদুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসএম নাহিদ হাসান, পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি, পাঁচবিবির যুবদল নেতা মোঃ মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, রাজ খান, রহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এসএম আবু তাহের, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রায়হান কবীর রাজু সহ অনেকেই।

জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ নয়ন প্রধানের সঞ্চালনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।