দিনাজপুর-৫ আসন ( ফুলবাড়ী-পার্বতীপুর) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাঃ মোঃ আব্দুল আহাদ।
সোমবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডাঃ আব্দুল আহাদ বলেন, গতকাল আমাদের দল থেকে জোটের সিদ্ধান্ত হয়েছে। ৩০টি আসন সমঝোতা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে আমি দিনাজপুর-৫ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমরা যে লক্ষ্যে আন্দোলন করেছিলাম নতুন বাংলাদেশ গড়ার সেই লক্ষ্যে কাজ করব।
মতামত