"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা " প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরের সহকারী পরিচালক নুর আলমের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফতেজা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী ও উপজেলা সমবায় অফিসার বাসুদেব রায়, উপজেলা ,উপজেলা প্রকৌশলী অফিসার মাসুদা রহমান , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হোসনে আরা, ,উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ফরহাদ কবির,সহ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনায় অংশ নেন।
অতিথিরা দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
মতামত