সারাদেশ

হাকিমপুরে প্রস্তুতি মূলক সভা ও সূধীজনদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রিন্ট
হাকিমপুরে প্রস্তুতি মূলক সভা ও সূধীজনদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০২


দিনাজপুরের হাকিমপুরে ১১ ডিসেম্বর হিলি মুক্ত ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।

আজ বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরে আলম, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল আলম,কৃষি সম্পাসরণ অধিদপ্তরের কর্মকর্তা মেজবাহুল রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাসুদ রানা, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ ইমরান আলী, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজমুল হক, আলীহাট ইউপি প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার হোসেন, হাকিমপুর থানা উপ-পরিদর্শক মাহফুজ হোসেন, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার লিয়াকত আলী, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সহ অনেকে।

মতবিনিময় সভায় হিলির অবহেলিত রাস্তাঘাট, রেলস্টেশন, শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হয়।