আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ( ৪ডিসেম্বর) বিকেলে পার্বতীপুর-ফুলবাড়ী নিয়ে গঠিত এ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামানের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান অন্যতম। তিনি যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করেছেন। পার্বতীপুর উপজেলায় বিএনপি থেকে আরও তিন মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার প্রচারণা চালিয়েছেন। তারা হলেন- বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি'র সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, ২০১৮ সালের নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া বিএনপি নেতা এসএম জাকারিয়া বাচ্চু এবং কেন্দ্রীয় স্বেচ্চাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু। তারা প্রত্যেকে নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ পার্বতীপুর ও ফুলবাড়ী দুই উপজেলায় মাইকিং, পথসভা, যৌথকর্মীসভা ছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে
প্রচার প্রচারনা চালিয়ে নিজ নিজ জনসমর্থন সৃষ্টির চেষ্টা করেন।
পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম বলেন, ব্যারিস্টার একেএম কামরুজ্জামান এর মনোনয়ন নিশ্চিতের ঘটনায় এখন পর্যন্ত কোন প্রকার কর্মসূচি হাতে নেয়া হয়নি। সেই সাথে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আনন্দ মিছিল, মিষ্টি বিতরণসহ আনন্দ উল্লাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
মতামত