রাজনীতি

কাহারোলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রিন্ট
কাহারোলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি : কাহারোলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


প্রকাশিত : ১২ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৮:২১

দিনাজপুরের কাহারোল উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কর্তৃক পবিত্র কোরআন শরীফকে নিয়ে আপত্তিকর বক্তব্য এবং ইসলামী আন্দোলন কাহারোল উপজেলা শাখার নেতাকর্মী কর্তৃক কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন বক্তব্য ও হত্যার হুমকিতে বিএনপির সকল অঙ্গ-সংগঠন ও সর্বস্তরের জনগণের আয়োজনে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাহারোল আমতলা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার(১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় উপজেলা বিএনপি'র সকল অঙ্গ-সংগঠন ও সর্বস্তরের জনগণের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কর্তৃক পবিত্র কোরআন শরীফকে নিয়ে আপত্তিকর বক্তব্য এবং ইসলামী আন্দোলনের কাহারোল উপজেলা শাখার নেতাকর্মী কর্তৃক কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমান বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, ওলিউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্যের বিরুদ্ধে সামাজিক গণমাধ্যমে অশালীন কমেন্ট করায় গত ১০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাহারোল উপজেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ঐ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওলিউর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অশালীন বক্তব্য ও হত্যার হুমকি দেয়। তারই প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠন পাল্টা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, জেলা সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলি, দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম নূরী, বীরগঞ্জ ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ন আহবায়ক ইমরান সর্দার, কাহারোল স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকলেস প্রধান, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সভাপতি জুয়েল রানা প্রমূখ।